বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ‘আনন্দের গান-২’ শিরোনামের অ্যালবাম। এতে একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি।
গত বছরের শুরুতে তারেক আনন্দের কথা ও আয়োজনে মিক্সড অ্যালবাম ‘আনন্দের গান’ প্রকাশ হয়েছিলো। এবার এটি দ্বিতীয় আয়োজন। অ্যালবামটি প্রকাশ করবে ঈগল মিউজিক।
এ অ্যালবামে ‘চাঁদের আলোয় মুখটা তোমার নদীর জলে ভাসে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মার্সেল।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন