বিনোদন ডেস্ক : কোনোকিছুই তার ইমেজে ছাপ ফেলতে পারেনি। কারণ জীবনকে জটিলতাহীন করে দেখতে জানেন তিনি। অন্য লোকে কী বলে জানা নেই, নিজের সম্পর্কে এমন ধারণাই পোষণ করলেন মিষ্টি হাসির দীপিকা পাডুকোন।
সম্প্রতি তার স্ক্রিন ও স্ক্রিন-বহির্ভূত জীবন নিয়ে সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেন দীপিকা। তিনি সাবলীলভাবেই জানিয়েছেন, কিছুই তার জীবনকে বদলাতে পারেনি। জীবন তখনই বদলায়, যখন সেই বদলকে কেউ আন্তরিকভাবে চায়।
তিনি সেই বদল চাননি বলেই আজো মুক্তভাবে চালফেরা করতে পারেন।
পেশা তার জীবনকে প্রভাবিত করেনি, এমন নয়। কিন্তু সে সবই খুব গভীর কিছু নয়।
জীবনযাপনের ভিত্তিমূলে কোনো পরিবর্তন তার পেশা নিয়ে আসেনি। অতীতকে তিনি মিস করেন না বলেও জানান। কারণ অতীত থেকে তিনি নিজেকে বিচ্যুত মনে করেন না।
২৩ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম