রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৯:১৪:৫৯

‘ইত্যাদি’ এবার পল্লীকবির বাড়িতে

‘ইত্যাদি’ এবার পল্লীকবির বাড়িতে

বিনোদন ডেস্ক: হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের পৈত্রিক বাড়ির সামনে। প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতে এবাবের ইত্যাদির দৃশ্য ধারণ করা হয়েছে।

‘ইত্যাদি’র এবারের পর্বে থাকবে ফরিদপুর ও পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের ওপর একটি মানবিক প্রতিবেদন। যে পরিবারের ৭ জন সদস্যই অন্ধ।

এছাড়াও থাকবে বিদেশি প্রতিবেদন। এবারের বিদেশি প্রতিবেদনের দৃশ্য ধারণ করা হয়েছে দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাসসমৃদ্ধ দেশ স্পেনের বার্সোলোনায়। এই পর্বে পল্লীকবি রচিত মূল গানটি গেয়েছেন পান্থ কানাই। এ ছাড়া পল্লীকবির তিনটি গানের অংশ বিশেষের সমন্বয়ে তৈরি গানের সঙ্গে নেচেছেন স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী।

আগামী শুক্রবার ২৯ জানুয়ারি রাত ৮টার সংবাদের পর ‘ইত্যাদি’র এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে