রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ০৪:০৭:৪৩

ঐন্দ্রিলার লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে: মমতা ব্যানার্জী

ঐন্দ্রিলার লড়াই দৃষ্টান্ত হয়ে থাকবে: মমতা ব্যানার্জী

বিনোদন ডেস্ক: ১৯ দিনের নিরন্তর লড়াই শেষ। মায়ের কোল শূন্য করে, সতীর্থ,সুহৃদ ও ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ২৪ বছরের ‘ফাইটার’কে কুর্নিশ জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও। 

অভিনেত্রীর অকালপ্রয়াণে শোকপ্রকাশ করে মমতা লেখেন, “প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ‘ঝুমুর’, ‘মহাপীঠ’ ‘তারাপীঠ’, ‘জীবনজ্যোতি’, ‘জীবনকথা’, ‘জিয়নকাঠি’...ইত্যাদি। সরকার তাকে এ বছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ টেলিসম্মান প্রদান করেছে।”

কর্মজীবনের সাফল্যের পাশাপাশি দৃষ্টান্ত হয়ে থেকে যাবে ঐন্দ্রিলার লড়াই। দুইবার ক্যানসারজয়ী তরুণী ফিরে গিয়েছিলেন অভিনয়ে। হাসিখুশি মুখে মন জয় করে নিয়েছিলেন সবার। কিন্তু শেষ লড়াইয়ে হার হল লড়াকু মেয়েটিরও। 

মমতা লিখছেন, “অদম্য মনোবল নিয়ে তিনি যে ভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার ট্রাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে