শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ০৪:৫৮:১৭

বর্ষীয়ান অভিনেত্রীকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন, গ্রেপ্তার অভিনেত্রীর ছেলে

বর্ষীয়ান অভিনেত্রীকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন, গ্রেপ্তার অভিনেত্রীর ছেলে

বিনোদন ডেস্ক: ছেলের হাতে খু'ন হিন্দি টেলিভিশনের বর্ষীয়ান অভিনেত্রী বীণা কাপুর। এমনই অভিযোগ তোলপাড় মুম্বাই। ইতিমধ্যেই অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মনে করা হচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই মাকে নৃ'শং'সভাবে খু'ন করেছে সে।

জানা গিয়েছে, মুম্বইয়ের ভিলে পারলে এলাকার অভিজাত আবাসনে থাকতেন ৭৪ বছরের অভিনেত্রী। গত মঙ্গলবার অর্থাৎ ৬ ডিসেম্বর আবাসনের সিকিউরিটি সুপারভাইজার পুলিশকে জানান, বীণা কাপুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্তে নেমে পুলিশ এই খুনের বিষয়ে জানতে পারে।  

তারপর বীণাদেবীর ৪৩ বছরের ছেলে শচীন কাপুরকে গ্রেপ্তার করা হয়। অভিনেত্রীর পরিচালক ছোটু ওরফে লালুকুমার মণ্ডলকেও (২৫) গ্রেপ্তার করা হয়েছে। হিন্দি টেলিভিশনের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন বীণা দেবী। তার মৃত্যুর খবর শেয়ার করে দুঃখ প্রকাশ করেন অভিনেত্রী নীলু কোহলি।

নীলু কোহলি বলেন, “বীণাজি আপনার ভাল কিছু হওয়া কাম্য ছিল। এই পোস্টটা শেয়ার করতে গিয়ে আমার বুক যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কী আর বলি? বহু বছরের কষ্টের পর অবশেষে শান্তির নিদ্রা।”

বীণা কাপুরের দুই ছেলে। বড় ছেলে বিদেশে থাকেন। ৭৪ বছরের অভিনেত্রী থাকতেন ছোটছেলের কাছে। শোনা গিয়েছে, ১২ কোটি টাকার একটি জমি নিয়ে ছেলের সঙ্গে বীণাদেবীর চূড়ান্ত ঝামেলা হয়। তার জেরেই বেসবল ব্যাট দিয়ে বৃদ্ধ মায়ের মাথায় ক্রমাগত মারতে করতে থাকে অভিযুক্ত। মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে