শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ১১:৫০:২৭

কই গেলো সেভেনআপ দলের ভাতিজারা, লাইগা গেলো কেরাবেরা : ডিপজল

কই গেলো সেভেনআপ দলের ভাতিজারা, লাইগা গেলো কেরাবেরা : ডিপজল

বিনোদন ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপের চলতি আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে টানা পঞ্চমবারের মতো ইউরোপিয়ান দলের সামনে থমকে দাঁড়াতে হলো সেলেসাওদের। ব্রাজিলের এই হারে সমর্থকরা বেশ কোণঠাসা হয়ে পড়েছেন। বিশেষ করে এন্ট্রি ব্রাজিলের সমর্থকরা তাদের ‘খোঁচা’ দিতে মোটেও ছাড়েননি।

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল আর্জেন্টিনার সমর্থক। আর তাই ব্রাজিল সমর্থকদের ‘খোঁচা’ দিতে ছারেননি তিনি। ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ‘কই গেলো সেভেনআপ দলের ভাতিজারা, লাইগা গেলো তো কেরাবেরা।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় দলটি। সে সময় তিনি বলেন, আমি একবাক্যে বলব, আর্জেন্টিনাকে পছন্দ করি। খেলা যারা পছন্দ করেন, তারা অবশ্যই আর্জেন্টিনাকে ভালোবাসবেন। আর্জেন্টিনাকে সমর্থন করবেন। ব্রাজিল করলে কষ্ট পাব আর আর্জেন্টিনা করলে ভালো লাগবে। সব ভাতিজাদের আর্জেন্টিনাকে সমর্থনের আহ্বান জানাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে