রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১১:৪৬:৩৬

‘বিগ বস-৯’ জিতলেন প্রিন্স নারুলা

‘বিগ বস-৯’ জিতলেন প্রিন্স নারুলা

বিনোদন ডেস্ক : শেষ হয়ে গেল কালার্স টিভিতে প্রচারিত সালমান খানের পরিচালনায় রিয়ালিটি শো ‘বিগ বস-৯'-এর এবারের আসর। এরইমধ্যে এই আসরের প্রতিযোগির নামও ঘোষণা করা হয়ে গিয়েছে। এবারের ‘বিগ বস-৯’-এর বিজয়ি হলেন প্রিন্স নারুল। এম টিভির রোডিজ ও স্প্লিটসভিল্লাও জিতে নিয়েছিলেন তিনি। ফলে রিয়ালিটি শো জয়ের হ্যাটট্রিক করলেন তিনি।

বিগ বস নাইন-এর চ্যাম্পিয়ন হওয়ার জন্য নারুলা পেলেন ৩৫ লক্ষ টাকা। ফাইনালে নারুলা হারান ঋষভ সিংহ, মনদানা করিমি ও রোসেল রাওকে। তিন মাসের প্রচণ্ড পরিশ্রম সফল হল নারুলার। বিগ বসের গ্র্যান্ড ফিনালে হাজির ছিলেন ‘ফিতুর’ সিনেমায় নায়িকা ক্যাটরিনা কাইফ ও নায়ক আদিত্য রায় কাপুর। ‘ফিতুর-এর প্রমোশনও লক্ষ্য ছিল ক্যাটরিনা ও আদিত্যর। তাই বিগ বসের গ্র্যান্ড ফিনালের মঞ্চের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি সেরে নেন ক্যাটরিনা ও আদিত্য। ফিতুর সিনেমার একটি গানের সঙ্গেও নাচেন তারা দুজন।
২৪ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে