বিনোদন ডেস্ক: বুধবার রাতে অভিনেত্রী রূপসা চ্যাটার্জীর ইনস্টাগ্রাম স্টোরি দেখে তুমুল হইচই। তবে কি খাতায়-কলমে বাড়িতেই বিয়েটা সেরে ফেললেন রূপসা? সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। ভালবাসা পাঠাচ্ছেন। প্রেম নিয়ে যার কোনও লুকোছাপা নেই, তিনি কিনা রেজিস্ট্রি সারলেন এত চুপিচুপি?
বৃহস্পতিবার থেকে রূপসা বিবাহিত? রূপসা বললেন, “সবাই ভাবছেন বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু আসলে তা নয় কিন্তু। রেজিস্ট্রির আগে অনেকগুলো প্রক্রিয়া থাকে। সেই ফর্মেই সই করছিলাম। বলা যেতে পারে রেজিস্ট্রি করার প্রথম পদক্ষেপ। ১৪ ফেব্রুয়ারি আংটিবদলের সঙ্গে রেজিস্ট্রিটাও সেরে ফেলব। মোটেই চুপিচুপি নয়, রীতিমতো ধুমধাম করে বিয়ে সারব।”
কলকাতায় গঙ্গার ধারে বিলাসবহুল হোটেল ইতিমধ্যেই ভাড়া করে ফেলেছেন তারা। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসেই বসবে তাদের আইনি বিয়ের আসর। নায়িকার হবু বর আদ্যোপান্ত কর্পোরেট চাকুরিজীবী। দেড় মাস আগে এক বন্ধুর বাড়িতেই রূপসার সঙ্গে প্রথম দেখা।
আর প্রথম ঝলকেই ভাল লাগা তৈরি হয়ে যায়। তার পর তা যে কবে ভালবাসায় পরিণত হল, তা তারা নিজেরাই বুঝতে পারেননি। এ বার এই সম্পর্কে আরও এক ধাপ এগোতে চলেছেন রূপসা-সায়নদীপ। এখন থেকেই হবু বর ‘মিসেস সরকার’ বলে সম্বোধন করছেন রূপসাকে।