বিনোদন ডেস্ক: টিনসেল টাউনের মায়ানগরী মুম্বাইতে নতুন বছরের খবরে নজর রাখলে মনে হচ্ছে অর্জুন কাপুর ও আরবাজ খান দু’জনকেই চাই মালাইকা আরোয়া। চাইলেই কি পাওয়া যায়! কে বোঝায় মালাইকা অরোরাকে?
তাই মঙ্গলবার অর্জুন কাপুর তাবুর সঙ্গে কুকুরছানা নিয়ে খেলায় ব্যস্ত। মালাইকা তখন ‘প্রাক্তন স্বামী’ আরবাজ এবং ছেলে আরহানকে নিয়ে নৈশভোজে বেরিয়েছেন। শুধু কি তাই! মালাইকা নাকি গত রাতে আরবাজের কোট পরে রেস্তোরাঁয় গিয়েছিলেন!
সেই ছবি পাপারাৎজিরা সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই অনুরাগীদে কটাক্ষ, ‘মালাইকা আন্টি দুইদিকই সমান ভাবে বজায় রেখেছেন। খেলছেন দু’জনকে নিয়েই!’ কেউ আরও একধাপ এগিয়ে লিখেছেন, ‘বাহ মালাইকা! আমি নতুন বছরে অর্জুনের সঙ্গে রাজস্থানে। আরবাজের সঙ্গে মহারাষ্ট্রে!’
উৎসবের মরসুম শেষ হয়ে গেলেও মন মানতে নারাজ। যত দিন শীত আছে তত দিন একটু ঘোরাঘুরি, পার্টি, পিকনিক তো করাই যায়। পার্টি হবে অথচ সাজপোশাকে নজর থাকবে না, তা কী করে হয়? শীতের কনকনে ঠান্ডাতে উষ্ণতা ছড়াচ্ছে মালাইকার সাজ। পঞ্চাশ বছর বয়সেও বহু পুরুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।