বিনোদন ডেস্ক: নুসরাত জাহান নাকি প্রচারমুখী! তার নিন্দুকেরা অবশ্য তেমনটাই বলে থাকেন। কিন্তু তিনি সদা পজিটিভ। রবিবার ৩২ বছরে পা দেবেন তিনি। তার আগেই নতুন অবতারে সামনে এলেন নুসরাত। বললেন , ‘‘এ নতুন আমি।’’
কিন্তু কিসের এই বদল, হঠাৎ এমন বদলের প্রয়োজনই বা হল কেন! মূলত নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে ঘটেছে নুসরাতের। কখনও সমুদ্রপারে, কখনও শহরেই গ্ল্যামারস অবতারে ধরা দিচ্ছেন নুসরাত। আসলে নতুন বছরটা নতুন ভাবেই উপভোগ করতে চান অভিনেত্রী।
তিনি নিজের ইনস্টাগ্রামে লিখলেন, ‘‘নতুন বছর নতুন শুরু।’’ এই ভিডিওয় অভিনেত্রী ফেলে আসা বছরের টুকরো টুকরো স্মৃতিকেই কোলাজ করেছেন। কিন্তু তার জীবনে কী বদল ঘটল নতুন বছরে, তা খোলসা করে বলেননি তৃণমূলের তারকা সাংসদ।
ছেলের ঈশানের জন্মর পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসাবে কাজের দায়িত্ব, সংসার সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩ সালে নতুন কোনও কিছু করতে চলেছেন কি অভিনেত্রী?