রবিবার, ০৮ জানুয়ারী, ২০২৩, ০৩:১১:৫৭

১৮-১৯ বছরের এই জার্নি সুখকর ছিল না: নয়নতারা

১৮-১৯ বছরের এই জার্নি সুখকর ছিল না: নয়নতারা

বিনোদন ডেস্ক: সদ্য বিয়ে করেছেন। সা'রো'গে'সির মাধ্যমে দুটি পুত্র সন্তানের জননীও হয়েছেন তিনি। প্রায় দুইদশক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দক্ষিণী ছবির লেডি সুপারস্টার নয়নতারা। কিন্তু তার এই জার্নি সুখকর ছিল না। অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল নয়নতারাকে। 

তার অভিজ্ঞতার কথা এবার তুলে ধরলেন অভিনেত্রী। ২০০৩ সালে মালায়ালাম ছবি ‘মানাসিনাকারে’তে আত্মপ্রকাশ হয় নয়নতারার। ২০০৫ সালে মুক্তি পায় তার তালিম ভাষার ছবি ‘আয়া’। ২০০৬ সালে নয়নতারাকে দেখা যায় তেলুগু ছবি ‘লক্ষ্মী’তে। ২০১০ সালে কন্নড় ছবি ‘সুপার’-এ অভিনয় করেন নয়নতারা।

‘শ্রী রামা রাজয়াম’, ‘চন্দ্রমুখী’, ‘গজনী’, ‘রাজা রানী’, ‘আরাম’, ‘আরু মুগান’, ‘নেতৃকান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন নয়নতারা। নয়নতারা বলেছেন, "আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছুর মধ্যে দিয়ে আমি গিয়েছি। সবটাই ভাল ছিল।"

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়নতারা বলেছেন, "আমি যা ভুল করেছি, ভাল-খারাপ মিলিয়ে বলতে চাই, সবই এখন ভালই আছে। সবটাই আমার কাছে শিক্ষণীয় অভিজ্ঞতা। ১৮-১৯ বছর ধরে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সহজ কথা নয়। ভগবান ও দর্শক আমাকে অনেক দয়া করেছেন। জানি না সব কিছু কীভাবে নিজে মুখে ব্যক্ত করব।”

নয়নতারা এবং তার স্বামী দক্ষিণী পরিচালক বিঘ্নেশ শিবন ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছিলেন ২০২১ সালে। সেই সংস্থা থেকে ‘কোজ়াঙ্গাল’, ‘নেতৃকান’, ‘কাথুভাকুলা’, ‘রেণ্ডু কাধাল’-এর মতো ছবি তৈরি হয়েছে। শাহরুখ খানের বিপরীতে অ্যাটলির ছবি ‘জওয়ান’-এ অভিনয় করছেন নয়নতারা। সেই ছবি মুক্তির অপেক্ষায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে