রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:৩২:০৭

২০১৬ সালে মডেলের সঙ্গে কী করে ছিলেন মিকা সিং? রায় দিল আদালত

২০১৬ সালে মডেলের সঙ্গে কী করে ছিলেন মিকা সিং? রায় দিল আদালত

বিনোদন ডেস্ক: ২০১৬ মুম্বাইয়ের এক মডেল পপ তারকা মিকা সিংহের নামে ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন। গায়কের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি সিনেমায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অশালীন আচরণ করেন। এবার সেই মামলায় রায় দিল অন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 

১৯ জানুয়ারি ছিল ওই মামলার রায় দানের তারিখ। পাঞ্জাবি এই পপ তারকাকে বেকসুর খালাস করল আদালত। অভিযোগকারিণী আদালতে জানান, তিনি এই মামলা আর দীর্ঘায়িত করতে চান না। এ ছাড়াও গায়কের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার যথেষ্ট প্রমাণ না থাকায় গায়কের পক্ষেই রায় দিল আদালত।

২০১৬ সালে মডেলের সঙ্গে কী ঘটিয়েছিলেন মিকা সিং? যার রায় আজ দিল আদালত। মুম্বাইয়ের ওই মডেলের সঙ্গে প্রায় ৯ বছরের চেনা পরিচিতি মিকার। বন্ধুত্ব ছিল তাদের। মিকার বাড়িতে যাতায়াতও ছিল অভিযোগকারিণীর। তার বয়ান অনুযায়ী, ২০১৬ সালের জুলাই মাসের এক সকালে তিনি মিকার বাড়িতে যান। 

এবং সেখানেই গায়কের পরিচারকের মারফত জানতে পারেন যে, মিকা বাড়িতে নেই। স্টুডিয়োতে রয়েছেন। সেখানেই যান ওই মডেল। মিকা একা নন, সেখানে তার সঙ্গে ছিলেন আরও দুই বন্ধু। মিকার স্টুডিয়োতে পৌঁছনো মাত্রই ঝগড়া শুরু হয় দুইপক্ষের মধ্যে। সেই সময় মিকা অভিযোগকারিণীর জামা ধরে টানেন, জুতো দিয়ে মারেন বলেই অভিযোগ। 

এরপরই ভারসোভা থানায় অভিযোগ দায়ের করা হয় গায়কের বিরুদ্ধে। তবে আদালতে অবশ্য অন্য সুর তার গলায়। মিকার আইনজীবীর তরফে সওয়াল-জবাবে ওই মহিলা স্বীকার করে নেন যে, তিনি মিকার কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করেন। তার পরই এই মামলা খুব বেশি দীর্ঘায়িত করতে চাননি বলে জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে