রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ০৬:৪০:২৬

১২ বছরের পুরনো অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিনেত্রী

১২ বছরের পুরনো অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক: প্রত্যেকের জীবনেই স্কুল জীবনের স্মৃতি একটা বিশেষ জায়গা দখল করে থাকে। মানুষ সাফল্যের শিখর ছোঁয়ার পরেও, ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে ভালই লাগে। তাই তো বর্ধমানে নিজের স্কুলে গিয়ে পুরনো দিনগুলোতে ফিরে গেলেন অভিনেত্রী অন্বেষা হাজরা। ১২ বছরের পুরনো অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন অভিনেত্রী।

বর্ধমানের মেয়ে অন্বেষা। সেখানেই পড়াশোনা, বেড়ে ওঠা। ২৬ জানুয়ারি ছিল সরস্বতী পুজো। আর সে দিন নিজেদের স্কুলে না গেলে কি চলে? তাই তো স্কুলে গিয়ে সেই পুরনো দিদিকে দেখে আবেপ্রবণ অন্বেষা। ১২ বছর আগে করা অন্যায়ের কথাও মনে পড়ে গেল তার। স্কুলের সেই দিদির সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

অন্বেষা লেখেন, “কণিকাদির হাত ধরে হোস্টেল থেকে বেরিয়ে মহুকুমা হাসপাতাল গেলেও মনে হত পার্কে বেড়াচ্ছি। আসলে আমাদের ওর বকুনির ভয়ে কম শরীর খারাপ করত। আজ প্রায় দশ বছর হয়ে গেল ওর সেই বিখ্যাত বকুনির। খুব মিস করি আপনাকে।”

অভিনেত্রী আরও লেখেন, “সে দিনও প্রায় ১২ বছরের পুরনো অপরাধ আপনার কাছে স্বীকার করতে পারিনি ক্লাস টেনে পড়ার সময় আমি, দাস, রিমা কুন্তলা এবং আরও কয়েক জন মিলে আপনার অনুপস্থিতিতে আম পাড়ার লগা দিয়ে আপনার ঘর থেকে কাচঘরের চাবি চুরি করে ছিলাম টিভি দেখব বলে। দুঃখিত।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে