সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ০১:২৭:৩৭

শাহরুখকে নিয়ে নেহা ধুপিয়ার ২০ বছর আগের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত!

শাহরুখকে নিয়ে নেহা ধুপিয়ার ২০ বছর আগের ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত!

বিনোদন ডেস্ক: ২০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন নেহা ধুপিয়া, ''হয় সে'ক্স বিক্রি হয় নয় শাহরুখ খান।'' শাহরুখকে নিয়ে নেহা ধুপিয়ার ২০ বছর আগে ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত! ২০ বছর পরেও সেই কথা সত্যি! 'পাঠান'-এর সাফল্য বলছে, ৫৭ বছরেও শাহরুখ খান বাদশা!

নিজের কথা আরও একবার সত্য প্রমাণিত হতেই আহ্লাদে আটখানা নেহা। সংবাদমাধ্যমের কাছে সে কথা জানিয়ে তার দাবি, ‘‘আমার বলা কথা বারবার এভাবে সত্য প্রমাণিত হবে ভাবতেও পারিনি!’’ ২০০৪ সালে ‘জুলি’ ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ছবিতে তিনি যৌ'নকর্মী। বিপরীতে দুই নায়ক সঞ্জয় কাপুর এবং প্রিয়াংশু চট্টোপাধ্যায়। কিন্তু শাহরুখ খান নেই। 

নিজের ছবির প্রেক্ষিতেই নেহার যুক্তি, ‘‘এই ছবিতে শাহরুখ নেই। তা হলে তো যৌ'নতা থাকতেই হবে। তাই আমি এত প্রেম, শরীরী দৃশ্যে অভিনয় করেছি। কারণ, দুটো জিনিসই তো বিকোয়। হয় যৌ'ন'তা নয় শাহরুখ!’’ সে সময়ে নেহার এই কথায় শোরগোল পড়ে গিয়েছিল।

২০ বছর আগে নিজের ছবির প্রচার করতে গিয়ে নেহা আরও বলেন, ‘‘ছবির স্বার্থে শরীরী দৃশ্য অভিনয় করেছি। আমার ন'গ্ন পিঠ, কোমর দর্শকেরা দেখতে পাবেন। এর জন্য কেউ যদি আমার মল্লিকা শেরাওয়াত বা বিপাশা বসুর হাওয়া লেগেছে বলে কটাক্ষ করেন, আপত্তি নেই। বাজারে হয় সে'ক্স নয় শাহরুখ চলে। আমি প্রথমটাই বেছে নিয়েছি।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে