বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:৫৪:২৭

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে যে কাণ্ড ঘটালেন করণ জোহর!

সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে যে কাণ্ড ঘটালেন করণ জোহর!

বিনোদন ডেস্ক: রাজস্থানের মরু প্রান্তরে সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। বিয়েবাড়ি মানেই মজা। এত মানুষ একসঙ্গে হইহই করতে করতে কত গল্পই তৈরি হয়! ছবি প্রকাশ্যে না এলেও সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর বিয়েতে কী কী হচ্ছে তার আভাস মিলছে বিভিন্ন সূত্রে। 

মঙ্গলবার দুপুরে এক ব্যক্তিকে পাওয়া গেল, যিনি একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর মধ্যে। জানালেন, জমজমাট বিয়েবাড়ি। বরযাত্রীরা সবাই খুব নেচেছেন। বিশেষ করে করণ জোহর। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে যে কাণ্ড ঘটালেন করণ জোহর সেটাই ছিল নাকি বরযাত্রীদের মূল আকর্ষণ। 

গানের সঙ্গে টানা নেচে গিয়েছেন করণ জোহর। নেচেছেন শাহিদ কাপূরও। আর বরকনে? তারাও পা মিলিয়েছেন নিজেদের ছবির হিট গানে। নাচে গানে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদের মেজাজই বদলে গিয়েছিল। লোকাচার গৌণ। সিড-কিয়ায়ার বিয়েতে আনন্দটাই মুখ্য হয়ে উঠেছে। ভিতরের খবর বাইরে না আসায় উদগ্রীব হয়ে বসে আছেন অনুরাগীরা। 

তার মধ্যেই একের পর এক গল্প। বিয়েবাড়ির যেটুকু ছবি ধরা গিয়েছে তাতে বরকনের ছবি ছাড়া সব কিছুরই নাগাল পাওয়া যাচ্ছে। পাঞ্জাবি হিন্দু ঐতিহ্য মেনেই বিয়ের আয়োজন। একেবারে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠান হলেও জাঁকজমকের ঘটা যে কম নয়, বোঝা গেল পরে। আমন্ত্রিতের তালিকায় মাত্র ১০০-১২৫ জনের নাম। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে