বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:৪৬:৪৭

আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি: হিরো আলম

আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি: হিরো আলম

বিনোদন ডেস্ক : গত কয়েক দিন আগে উপনির্বাচনে অংশ নেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। এর পরই মানবতার সেবায় নিজ নামে ফাউন্ডেশন করবেন বলে জানান।

হিরো আলম ফাউন্ডেশন করার ঘোষণা দেওয়ার পরই কাজ শুরু করেন সেটির। মানবতার সেবায় সেই ফাউন্ডেশনে এবার এক লাখ টাকা সহযোগিতা করলেন খানডটকম ওভারসিজ লিমিটেডের এমডি কাশেম খান।

মঙ্গলবার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন হিরো আলম। তিনি বলেন, আমার ফাউন্ডেশনে প্রথমবারের মতো এক লাখ টাকা অনুদান পেয়েছি। কাশেম খান অনুদান দিয়েছেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। যারা আমার পাশে দাঁড়াচ্ছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আমিও সবার পাশে সবাইকে নিয়ে দাঁড়াতে চাই।

তিনি আরও বলেন, আমি দেশ ও দেশের বাইরের সবাইকে নিয়ে আমার ফাউন্ডেশনে একটি কমিটি করব। সেই কমিটি সারা দেশের ৬৪ জেলায় কমিটি করবে। সেখানে স্বচ্ছ জবাবদিহিতা থাকবে। যাতে কেউ বলতে না পারে যে, গরিব-অসহায়ের টাকা মেরে খাওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে