শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:২০:৩৫

‘পাঠান’ দেখার পাশাপাশি ফ্রি পপকর্ন খেতে চান শাহরুখ খান

‘পাঠান’ দেখার পাশাপাশি ফ্রি পপকর্ন খেতে চান শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার শাহরুখ খান নিজের চলচ্চিত্র ‘পাঠান’ আরেকবার হলে গিয়ে দেখতে চান! কারণ এক দিনের জন্য পাঠানের টিকিটের দাম কমিয়েছে নির্মাতারা। মাত্র ১১০ রুপিতে প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে পাঠান।

সিনেমাটির নির্মাতারা ১৭ ফেব্রুয়ারির জন্য ‘পাঠান’-এর সব শোয়ের টিকিটের মূল্য ১১০ রুপি করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি টুইটারে ভক্তদের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখ বলেছিলেন, তিনি পাঠান দেখার পাশাপাশি ফ্রি পপকর্ন খেতে চান।

টুইটারে ভক্তদের সঙ্গে কথোপকথনের সিজনে একজন ভক্ত পাঠানের টিকিটের মূল্য হ্রাসের খবরটি টুইট করে লিখেছেন, ‘১৭ ফেব্রুয়ারি পাঠানের সব শো মাত্র ১১০ রুপি!’ এরপর সেই টুইটে শাহরুখ, দীপিকা এবং জন আব্রাহামকেও ট্যাগ করেছেন তিনি। শাহরুখ সেই ভক্তের টুইটের উত্তরে লিখেছেন, ‘ওহ, এখন আমাকে এটি আবার দেখতে হবে! আপনি কি বিনা মূল্যে কিছু পপকর্নের ব্যবস্থা করতে পারবেন?’

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় আরো রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া। সিনেমাটিতে সালমান খানের একটি বিশেষ ক্যামিও রয়েছে। দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় অ্যাকশন করেছেন এ দুই মেগাস্টার। তাই বক্স অফিসেও আগুন লাগিয়েছে ‘পাঠান’। 

ইতিমধ্যে এক হাজার কোটির কাছাকাছি আয় করে নিয়েছে সিনেমাটি। এখন দেখার বিষয়, পাঠান ঝড় কোথায় গিয়ে থামে! এমন দুর্দান্ত ব্ক্স অফিস আয় করে ‘পাঠান’, যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে গোটা বলিউডকে! সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে