সংবাদকর্মীদের উদ্দেশে প্রভার এ কি কথা
বিনোদন ডেস্ক : টিভির পর্দায় লাস্যময়ী অভিনেত্রীর নাম সাদিয়া জাহান প্রভা। এই অভিনেত্রীর নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচটও খেয়েছেন তিনি। এই গল্পটি সবারই জানা। এ বিষয়ে বিভিন্ন সময় তিনি কথা বললেও এবার পুরোপুরি সাবেক প্রেমিকের বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত ও ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেখানে নিজের ব্যক্তিজীবন নিয়ে নানান কথা বলেছেন প্রভা।
পুরো নাম সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে মিডিয়ায় নিয়মিত অভিনয় করছেন। তিনি ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। একসময় বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন। তবে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি তিনি।
তবে তার বলা এই কথার ওপর ভিত্তি করে একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় সম্প্রতি বিনোদন সাংবাদিকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেখানে তিনি প্রকাশিত খবর নিয়ে নিজের মতামত তুলে ধরেন। প্রভা বলেন, ‘আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া জাহান প্রভা। আমি আজকে কিছু কথা বলব এবং কথাগুলো শুধু সাংবাদিক ভাই-বোনদের জন্য; যারা বিনোদন সাংবাদিক হিসেবে আমার কাছে পরিচিত। আমি আসলে বিগত ১০ বছর ধরেই আপনাদের মিথ্যা কিছু নিউজ দ্বারা প্রভাবিত।
একটা সময় যখন আমি দেখছিলাম যে এটা কোনোভাবেই আর রিকভার করতে পারছি না। তখন আসলে আপনাদের সঙ্গে আমার দূরত্বটা আরও বেড়ে যায়। এখন আপনারা যেটা করেন যে, আমাকে ফোনে আপনারা পান না।’
প্রসঙ্গত, নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।