শনিবার, ০৪ মার্চ, ২০২৩, ০৯:২১:৩৮

‘বিয়ের পিঁড়িতে ৫শ’বার বসেও কারও বউ হননি’

‘বিয়ের পিঁড়িতে ৫শ’বার  বসেও কারও বউ হননি’

বিনোদন ডেস্ক : প্রায় ৫শ বার বিয়ের পিঁড়িতে বসেও কারও বউ হতে পারলেন না ভোজপুরী ছবির দুনিয়ার সাড়া জাগানো জনপ্রিয় অভিনেত্রী রানি চ্যাটার্জি।
 
বিগত ২০০৩-এ সিনেমার দুনিয়ায় পা রাখেন তিনি। মনোজ তিওয়ারির বিপরীতে প্রথম ছবিতেই ঝড় তোলেন এই চিত্রনায়িকা। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়েছে। বর্তমানে এই নায়িকার বয়স প্রায় ৪১।
 
রানি নম্বর ৭৮৬ ছবিটি তাকে ভারতজুড়ে জনপ্রিয় করে তোলে। তবে এখনো অবিবাহিত এ অভিনেত্রী। রানি তার কেরিয়ারে এরই মধ্যে ৪০০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাটিয়ে ফেলেছেন এ অভিনেত্রী।
 
সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি গ্যাংস্টার অফ বিহার। সেখানে কনের সাজে একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেন, জীবনে তিনি ৫শ ছবিতে কনে সেজে অভিনয় করে ফেললেন। অসংখ্যবার তাকে নতুন বউয়ের বেশ ধারণ করতে হয়েছে; কিন্তু বউ হননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে