রবিবার, ০৫ মার্চ, ২০২৩, ০৯:২২:৫০

ঝলমলে ঝলকে আবার প্রিয়াংকা

ঝলমলে ঝলকে আবার প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : আবার কী ঝলক দেখাতে যাচ্ছেন বলিউডের পর হলিউডেও বাজিমাত করা সুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার ‘স্পাই’ সিরিজ ‘সাইটাডেল’ এ একজন স্পাই এজেন্ট হয়ে উপস্থিত হচ্ছেন। যার কাজ ধ্বংস হওয়া ‘সাইটাডেল’ গড়ে তোলা এবং নিজের স্মৃতি ফিরিয়ে আনা। রুশো ব্রাদার্সের এই সিরিজে নিজের ‘নাদিয়া সিং’ চরিত্রের ফার্স্ট লুকের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

পোস্ট করা ছবির ক্যাপশনে লিখেছেন, একটি নাটকীয় থ্রিলার সিরিজে আসছি। ‘সাইটাডেল’ দুনিয়ার আপনাদের স্বাগতম। রোমঞ্চকর সব ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারছি না।হলিউডে গত এক দশকের বেশি সময় ধরে কাজ করছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা। শেষবার দেশে এসে বলেছিলেন, মার্কিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়া সহজ নয়, তবে কাজের পরিসর বাড়ছে।

এই সিরিজে আরও অভিনয় করেছেন লেসলি ম্যানভিল এবং স্ট্যানলি টুচিসহ আরও অনেকে। অ্যামাজান প্রাইম ভিডিও সিরিজ ‘সাইটাডেল’ এ নাদিয়া সিং এমন একজন গুপ্তচর, যিনি সরকারের খাতায় মৃত একজন মানুষ। তার সঙ্গী এজেন্ট রিচার্ড ম্যাডেন। তারা কাজ করেন আন্তর্জাতিক স্পাই এজেন্সি ‘সাইটডেলে’।

শত্রুদের চক্রান্তে ওই সংস্থা ভেঙে গেলে এ দুই এজেন্টের কারণ উদঘাটনে মাঠে নামেন। কিন্তু সেই মিশনের সবচেয়ে বড় সমস্যা হলো ‘সাইটাডেল’ ধ্বংসের সঙ্গে সঙ্গে তাদের স্মৃতিও মুছে গেছে। আগামী ২৮ এপ্রিল ‘সাইটাডেলের’ প্রথম দুই পর্বের প্রিমিয়ার হওয়ার কথা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে