রবিবার, ০৫ মার্চ, ২০২৩, ১০:৫৯:০৭

মুক্তি পেল ওরা ৭ জন : প্রশংসিত মম

মুক্তি পেল ওরা ৭ জন : প্রশংসিত মম

বিনোদন ডেস্ক : তারকা অভিনেত্রী জাকিয়া বারি মম। নামে ও গুণে প্রশংসিত। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ‘ওরা ৭ জন’। ওয়েব মাধ্যমের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। নতুন সিনেমা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তিনি খুব আনন্দিত। মুক্তিযুদ্ধ নিয়ে অনেক সিনেমা নির্মিত হয়েছে। গুণী নির্মাতারা এগুলো নির্মাণ করেছেন। একেক সিনেমার গল্প একেক রকম। ‘ওরা ৭ জন’ সিনেমার গল্প একেবারেই আলাদা।

মুক্তিযুদ্ধের গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি। ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প পর্দায় তুলে এনেছেন নির্মাতা। এটি শুরু হয় রণাঙ্গনে; শেষও রণাঙ্গনে। সিনেমাটি নিয়ে অনেক আশাবাদী মম বলেন, যুদ্ধের গল্পগুলো ছোটবেলায় যখন শুনেছি, অন্যরকম উদ্দীপনা কাজ করেছে। এটি এখন ব্যাখ্যা করে বোঝাতে পারব না। অনেক লম্বা সময় নিয়ে প্রস্তুতি নিয়েছি। সেই সঙ্গে ট্রেনিংও।

স্বাধীনতার অর্ধশতাব্দী পর এসে বাংলাদেশ অনেকটাই বদলে গেছে। এই সময়ে এসে মুক্তিযুদ্ধকে তুলে আনা কঠিন। মেঘালয়ের পাশে ৪৫ দিন দৃশ্যধারণে অংশ নিয়েছি। পাল্টে যাওয়া সময়ে এসে আবার পুরোনো সময় নিয়ে আসা কষ্টকর।

পেশাদার অভিনয়শিল্পী হলেও সব কাজ এক রকম শেষ করতে পারি না। কিন্তু ‘ওরা ৭ জন’ হচ্ছে আমার ক্যারিয়ারে ভিন্ন জার্নি। আমি এ সিনেমায় কাজ করে খুবই তৃপ্ত। যে জন্য সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে বড় গৌরবের। এ রকম একটি সিনেমায় কাজের আনন্দই আলাদা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে