বিনোদন ডেস্ক : বাংলার জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক শাকিব খান ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে পাঁচ দিনব্যাপী বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতে ঢাকা ত্যাগ করলেন সুপারস্টার শাকিব খান।
গতকাল শনিবার সকালের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব। মাস্কট অ্যারেনায় ‘মাস্কট বিটস’ অনুষ্ঠানে রাতেই চমক হিসেবে উপস্থিত হবেন এ নায়ক। ওমানের ইতিহাসে পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরা সেখানে থাকছেন।
নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরান মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যান্সি। এছাড়াও সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে মাস্কট বিটস-এ অংশ নিচ্ছেন।
আলোচিত এ কনসার্টে অংশ নিতে পারবেন দেশি-বিদেশি ২০ হাজার দর্শক। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে।