সোমবার, ০৬ মার্চ, ২০২৩, ০৯:১১:৩২

অভিষেক না হতেই ব্যাগের দাম ৯ লাখ টাকা

অভিষেক না হতেই ব্যাগের দাম ৯ লাখ টাকা

বিনোদন ডেস্ক : এখনো সিনেমা জগতে অভিষেক হয়নি, আর তাতেই প্রায় ৯ লাখ টাকার ভ্যানিটি ব্যাগ ব্যবহার করেন। তার নাম অবনীত কৌরও। বলিউডে এখনো নায়িকা হিসেবে মূল্যায়ন হয়নি। তবে হবে। 

‘টিকু ওয়েডস শেরু’ নামে একটি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি। সাই কবির পরিচালিত ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এদিকে কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অবনীত কৌর। তাতে দামি ব্র্যান্ডের একটি ব্যাগ দেখা যায়  তার হাতে।

বলিউড শাদি ডটকম জানিয়েছেন, কালো রঙের এই ব্যাগটি ডিওর ব্র্যান্ডের।ফ্রান্সের বিলাস ব্র্যান্ড ডিওর। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ডিওর ব্র্যান্ডের এই ব্যাগটির মূল্য ৮ হাজার ৩৪৮ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৯৩ হাজার টাকার বেশি।

মাত্র ৮ বছর বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন অবনীত। ২০১০ সালে নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার’-এ দেখা যায় তাকে। এরপর টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয়তা লাভ করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘মেরি মা’, ‘ঝলক দিখলা জা’, ‘চন্দ্র নন্দিনী’ প্রভৃতি।‘মারদানি’ সিনেমার মাধ্যমে বলিউডে সিনেমায় অবনীতের অভিষেক ঘটে। এরপর ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় অভিনয় করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে