বিনোদন ডেস্ক : বলিউড জগতে তারকার সন্তানরা তারকাই হয়, এটাই সত্য কথা।আপনি যখন ভীত বা নার্ভাস হন, তখন অন্য মানুষ আপনাকে নিয়ে কি বলছে, তাতে কিইবা আসে যায়। তাই বলিউডে আসার সংগ্রাম সেভাবেই করতে হয়।
বলা হচ্ছে সারা আলি খানের কথা। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা এই সুন্দরী নায়িকা। বেশ কিছু দিন ধরেই তিনি চুপচাপ রয়েছেন। তবে থেমে নেই কাজ। নীরবেই একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন।
বলা প্রয়োজন, ‘লাভ আজ কাল’ ছবিতে কাজ করতে গিয়ে সম্পর্কে জড়িয়ে পড়েন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। যখন তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয়, তখনই বেজে ওঠে বিচ্ছেদের সুর। এরপর করন জোহর তাদের ব্রেকআপের খবরটি নিশ্চিত করেন।
প্রেমে ভাঙন ও ছবি ফ্লপের কারণে সোশাল মিডিয়ায় অনবরত ট্রলের শিকার হয়েছিলেন সারা। তবে মানুষের নিন্দা সারা আলি খানকে সেভাবে প্রভাবিত করেনি। কারণ, তিনি ব্যক্তিগত জীবনেই ছিলেন মানসিক অবসাদে।
তিনি বলেন, যখন আপনি জানেন যে ট্রলিং আপনার প্রাপ্য বা যখন সত্যিই খারাপ সময় আসে, তখন ইন্টারনেটে যা ঘটতে থাকে, তা ব্যক্তিজীবনের তুলনায় কিছুই না।