মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩, ০২:২৩:২৪

মারা গেলেন নৃত্যপরিচালক মাসুম বাবুল

মারা গেলেন নৃত্যপরিচালক মাসুম বাবুল

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন চিত্রপরিচালক শাহীন সুমন।

তিনি রাজধানীর সিদ্দিক বাজারের নিজ বাসায় আজ সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘দোলা’ এবং ২০০৮ সালের চলচ্চিত্র ‘কি জাদু করিলা’র জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হিসেবে পুরস্কার জিতে নেন।মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে