মঙ্গলবার, ০৭ মার্চ, ২০২৩, ০৩:২২:১৩

বলিউডে হলে দীঘি করণ জোহরের ছবি করত : ফারিয়া শাহনিন

বলিউডে হলে দীঘি করণ জোহরের ছবি করত : ফারিয়া শাহনিন

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র জগতে কত নামিদামি শিল্পীর জন্ম হচ্ছে, তা বলে শেষ করা যাবে না। তাই ফারদিন দীঘিকে নিয়ে মন্তব্য করেছেন আরেক নায়িকা ফারিয়া শাহরিন। তিনি বলেন, বাংলাদেশে জন্ম নেওয়ায় পিছিয়ে আছেন অভিনেত্রী দীঘি। তবে ভারতে জন্ম নিলে বা বলিউডের স্টারকিড হলে করণ জোহরের মত নির্মাতার ছবিতে কাজ করতেন।

যিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগতা থেকে  শোবিজে এসেছেন। সম্প্রতি শেষ হওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজের অন্তরা চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। দীঘিকে নিয়ে এই অভিনেত্রীর মন্তব্য ‘প্রার্থনা ফারদিন দীঘি হয়তো বলিউডে জন্ম নিলে স্টারকিড হিসেবে করণ জোহরের অনেক সিনেমায় কাজ করতেন।

কিন্তু বাংলাদেশে জন্ম হওয়ার জন্য সে অনেক কিছুতেই পিছিয়ে আছে।তার মা (অভিনেত্রী দোয়েল) এক সময় সিনেমার নায়িকা ছিলেন। কিন্তু তিনি এখন নেই (মৃত্যু হয়েছে তার)। একজন মা যে একটা মেয়ের বেড়ে উঠায় কতটা প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি। বাবারাও করেন কিন্তু মায়ের মতো দিক-নির্দেশনা কেউ করতে পারেন না। মা তো মা-ই।’

ফারিয়া বলেন, ‘সঠিক দিক-নির্দেশনার অভাবে দীঘি নিজেই যা পেরেছে, যতটুকু পেরেছে করেছে বা করে। তার ময়না পাখির বিজ্ঞাপনচিত্রটি সেরা। সে কোনো ব্যাকআপ ছাড়া নিজেই নিজেকে তৈরি করেছে। হয়তো অনেক কিছুই না বুঝে করেছে, যেটা আমাদের বা আপনাদের ভালো লাগেনি।’ 

প্রায়ই এটা নিয়ে  প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে  দীঘির পক্ষে ফারিয়া বলেন ‘এখন টিকটক করে অনেকেই ফেম পাচ্ছে বা লাইমলাইটে আসছে। এ কারণে সেটাই বেছে নিয়েছে দীঘি। একটা সিনেমায়ও হয়তো কাজ করেছে। সেটার গল্প ও নির্মাণ সম্ভবত ভালো ছিল না। আমার ধারণা ভালো পরিচালক দীঘিকে সুযোগ দিলে সে ভালো করবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে