বিনোদন ডেস্ক : টেলিভিশন অথবা ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন, ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন সাদিয়া জাহান প্রভা। এ গল্পটি সবারই জানা।
এ বিষয়ে বিভিন্ন সময় তিনি কথা বললেও এবার পুরোপুরি প্রাক্তন প্রেমিকের বিষয়ে জানিয়েছেন তিনি নিজেই। একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি রাজিবকে অনেকবার ছেড়ে যেতে চেয়েছি।
আমাদের ব্রেকআপ হয়েছে, ব্রেক-আপের পরে আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়ে আমি করিনি। রাজিব পড়াশোনা করত না। আমি তাকে চিনি যখন আমি ক্লাস নাইনে পড়ি। কিন্তু আমি যখন অনার্স থার্ড সেমিস্টার, তখন পর্যন্ত সে অনার্স ফার্স্ট সেমিস্টার। কেন জানেন, কারণ সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতো!
কিন্তু বারবার রেজাল্ট খারাপ করতো, ইউনিভার্সিটি তাকে বের করে দিত আবার অন্য ইউনিভার্সিটিতে টাকা দিয়ে ভর্তি হতো। এই অভিনেত্রী আরও বলেন, ‘আর যেহেতু ধর্মীয়ভাবে অন্যায় করেছি, সোশ্যালি কোনো অন্যায় করিনি তাই ধর্মের নিয়মে বলছি, আমার এই ঘটনার পর আমার প্রাক্তন স্বামীর উচিত ছিল আমাকে আরো বেশি সাপোর্ট করা। মারাও যেতে পারতাম।
শুধু আত্মহত্যা করলে কোনভাবেই সৃষ্টিকর্তার কাছে যেতে পারব না, সেই ভয়ে আর আল্লাহর সাথে দেখা করার লোভে আত্মহত্যা করি নাই। ‘একটা মানুষ যখন সম্পর্ক টেকে না, সম্পর্ক টানাপোড়েন শুরু হয় তখন আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে বাজে কথা বলে, তাহলে সেই মানুষটার কাছে কেন বারবার আমি ছুটে যাই। ভয় ছিল। বিশ্বাস করেন, ভালোবাসা অনেক আগেই মরে গিয়েছিল।’
‘একটা কথা, বেঁচে যেহেতু আছি, জীবনে চলার পথে ভালোবাসা আসতে পারে। আপনাদের চোখে তো আবার আমি বাজে মেয়ে, বাজে মেয়েটা বহুবার ফিজিক্যালি অ্যাবিউজড হয়েছে। কিন্তু কিছু বলতে পারিনি। চাইছি সম্পর্ক টিকুক। আমি আবার কিছু বললে আপনারা তো বিশ্বাস করবেন না।’