বিনোদন ডেস্ক : জেল থেকে বেরিয়ে অভিনেতা জনপ্রিয় সহ-অভিনেতা শীজান বলেন, 'আমি ভীষণ মিস্ করছি তুনিশাকে, বেঁচে থাকলে আজকে আমার জন্য ও লড়াই করত।' গত বছর ২৪ ডিসেম্বর মৃত্যু হয় ‘আলি বাবা’ ধারাবাহিক-খ্যাত অভিনেত্রী তুনিশা শর্মার।
মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সহ অভিনেতা শীজান খান। তুনিশার মায়ের এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পরে গত বছরের ২৫ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় অভিনেতাকে। তুনিশার মৃত্যুর তিন মাসের মাথায় অবশেষে জামিনে মুক্তি পান শীজান খান।
মুক্তি পেতেই প্রয়াত প্রেমিকাকে নিয়ে কী বললেন অভিনেতা? ১ লাখ টাকার চুক্তিতে জামিন মিলেছে অভিনেতা শীজানের। জেল থেকে বেরিয়ে অভিনেতা বলেন, 'আমি ভীষণ মিস্ করছি তুনিশাকে, বেঁচে থাকলে আজকে আমার জন্য লড়াই করত।'
মুক্তির স্বাদ কী হয় সেটা বুঝলেন বলেও জানান অভিনেতা। এরপর কী পরিকল্পনা? উত্তরে বলেন, 'পরিবারের সঙ্গে থাকব, মায়ের কোলে মাথা দিয়ে শুতে চাই, ভাই-বোনদের সঙ্গে সময় কাটতে চাই ও ভালো খাবার খাব।' আনন্দবাজার পত্রিকা সূত্রে এ খবর পাওয়া যায়।