বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা হ্যারি পটারখ্যাত এবং স্টার ওয়ার্সের নাম করা কলাকুশলী পল গ্র্যান্ট মারা গেছেন। গত সোমবার স্থানীয় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তবে পল গ্রান্টের মৃত্যুর কারণ এখনো জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে উত্তর লন্ডনের কিংস ক্রস রেল স্টেশন থেকে এই চলচ্চিত্র অভিনেতাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।
পল গ্রান্টের মেয়ে সোফিয়া জেইন গ্র্যান্ট বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে...। কোনো মেয়েই তার বাবার চলে যাওয়া মেনে নিতে পারে না। তিনি দ্রুতই আমাদের ছেড়ে চলে গেলেন।’
পল গ্র্যান্ট শুধু ‘হ্যারি পটার’ নয়, ‘স্টার ওয়ার্স’ ছবিতেও কাজ করেছেন। ইয়োক চরিত্রে অভিনয় তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। শুধু তাই নয়, ‘লেজেন্ড’ ছবিতে টম ক্রুজের সঙ্গেও দেখা গিয়েছিল তাকে।