শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ০৪:০৩:৫২

সংবাদ সম্মেলনে কী শোনালেন শাকিব

সংবাদ সম্মেলনে কী শোনালেন শাকিব

বিনোদন ডেস্ক : অনেক আলোচনা-সমালোচনার পর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন চিত্রনায়ক শাকিব খান। রাজধানীর গুলশানের নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘ধন্যবাদ আপনাদের। শুরু থেকেই আপনারা আমার সঙ্গে ছিলেন। আমি প্রথম যেদিন অভিযোগ নিয়ে থানায় গিয়েছি, সেদিন থেকেই আপনারা আমার সঙ্গে আছেন। এই সত্য উদঘাটন করতে আপনারা খুব তৎপর হয়েছিলেন। বেশিদিন লাগেনি এই সত্য বের করতে। দু-একদিনের মধ্যেই সব সত্য রেরিয়ে এসেছে।

আমার সঙ্গে যিনি প্রতারণা করেছেন, চলচ্চিত্র অ্যাসোসিয়েশনের সঙ্গে করেছেন, সেই প্রতারক দেশের বাইরে পালিয়ে যাবেন, এটা আমি মনে করেছিলাম। তাই আমি দ্রুত থানায় গিয়েছিলাম। থানা থেকে আমাকে পরামর্শ দেওয়া হয় আদালতে যেতে। প্রতারক এবং প্রতারক চক্রকে আইনের আওতায় আনার জন্য আমি ডিবির কাছেও গিয়েছিলাম।

সেখানে যাওয়ার পরের দিন ডিবি থেকে জানিয়েছে তিনি ঢাকা ছেড়ে পালিয়েছেন। ইতিমধ্যে আমরা জেনেছি তিনি দেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়া যেতে সক্ষম হয়েছেন। ঘটনাটি যদি অস্ট্রেলিয়ায় হতো আমি যদি সেখানের থানায় তথ্যপ্রমাণ নিয়ে হাজির হতাম তাহলে তিনি হয়তো ইমিগ্রেশন থেকে দেশের বাইরে পালিয়ে যেত পারতেন না।

শাকিব খান আরও বলেন, যাই হোক আমি সেই ব্যাখায় আর না যাই। আমি পুলিশের বিপক্ষে কথা বলতে চাই না। নেতিবাচক কোনো মন্তব্য করেত চাই না। কারণ পুলিশের সঙ্গে আমার একটা ইমোশন জড়িত। আমার অনেক আত্মীয় পুলিশে চাকরি করেন। তারা আমাকে একটা পরামর্শ দিয়েছেন আদালতে যেতে। সব শেষ আদালত আমার সব কথা শুনেছেন।

আমার সব কিছু যাচাই-বাছাই করে মামলাটি মহামান্য আদালত গ্রহণ করেছেন। আইনের প্রতি আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে। এবং আমি বিশ্বাস করি এই চক্র যত বড়ই হোক না কেন তারা আইনের আওতায় আসবে। আমি বিশ্বাস করতে চাই না রহমত উল্লাহ শুধু একা একজন মানুষ, তার সঙ্গে আরও অনেক মানুষ জড়িত। তিনি এই সিনেমার প্রযোজক না হয়েও এমনটা করেছেন।

তার সঙ্গে আমার পরিচালকের সঙ্গে না থাকার পরেও প্রডিউসার অ্যাসোসিয়েশনে গিয়ে অভিযোগ করেছেন। এখন যারা প্রযোজক অ্যাসোসিয়েশনের কেউ বিষয়টি একবার যাচাই-বাছাই করে দেখলো না বা দেখার প্রয়োজনও মনে করলো না যে তিনিই আসলে এই ছবির প্রযোজক কি না। তাহলে হয়তো এত বড় ঘটনার সৃষ্টি হতো না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে