শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৬:৫৮:২৫

ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

 ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড

বিনোদন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকাল থেকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ফারুকী বলেন, ‘ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর পারছি না। তারা হ্যাক করার চেষ্টা করে। কিন্তু না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।’

তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।