বিনোদন ডেস্ক : আজ শুক্রবার মুক্তি পেয়েছে দুটি ছবি। এর একটি হচ্ছে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ও অন্যটি হচ্ছে ‘অনেক দামে কেনা’। এর একটি শাকিব খান অভিনীত আর অন্যটি ডিপজল ও বাপ্পি চৌধুরী।
এরমধ্যে শাকিব খানের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিটি মুক্তি পেয়েছে ৪০টি পেক্ষাগৃহে। আর ডিপজল ও বাপ্পি চৌধুরীর ‘অনেক দামে কেনা’ মুক্তি পেয়েছে ১০০টি পেক্ষাগৃহে।
এদিকে পেক্ষাগৃহ প্রাপ্তির ক্ষেত্রে শাকিব খান অনেক পিছিয়ে। সে তুলনায় ডিপজল বাপ্পি ধরাছোঁয়ার বাইরে। তারপরও প্রশ্ন থেকে যায়, শেষ হাসিটা কে হাসবে। কিংবা এই লড়াইটা আসলে কার সাথে হচ্ছে, ডিপজল বনাম শাকিব খান নাকি বাপ্পি বনাম শাকিব খান?
এক্ষেত্রে অনেকেই মনে করছেন ওই দুটি ছবির মধ্যে মূলত লড়াইটা শাকিব খান বনাম ডিপজল। কেন না, ঢাকাই সিনেমাতে শাকিব খান যেমন দারুণ জনপ্রিয় একজন অভিনেতা। তেমন ডিপজলেরও রয়েছে স্বতন্ত্র একটি অবস্থান। যার ফলে ডিপজল অভিনীত ছবিগুলো অন্য যে কোন ছবি থেকে অনেক বেশি ব্যবসা করতে পারে।
সে হিসেবে সংশ্লিষ্টদের ধারণা আজকে এই লড়াইটা শাকিব ও ডিপজলের মধ্যেই হবে। আর সে ক্রেডিট গিয়ে যুক্ত হবে বাপ্পি চৌধুরীর ক্যারিয়ারে। তবে কেউ কেউ বলছে, পেক্ষাগৃহে আজ থকে দুই নায়কের লড়াই। মূলত শাকিব খান ও বাপ্পি চৌধুরীর ইমেজের উপরই নির্ভর করবে এই লড়াইয়ে শেষ হাসিটা কার?
উল্লেখ্য, ঢাকাই ছবির কিং বলা হয় শাকিব খানকে। তার ছবি মানেই ব্যবসা সফল। আর তার ছবিতে প্রযোজকরা নির্ভারভাবেই লগ্নি করছেন। কেন না, শাকিব খানের ছবিতে লগ্নি করা অর্থ ফেরৎ পেতে বেগ পেতে হয় না কাউকেই।
শুধু তাই নয়, শাকিব খানের ছবি মুক্তির সময় অন্য যে কোন ছবি থেকেও বেশি সংখ্যক পেক্ষাগৃহ বরাদ্দ পেয়ে থাকে তার ছবি। এতোদিন এ ব্যাপারটা যেন নিয়মই ছিল। তবে সে নিয়ম এবার একটু অদল বদল হয়ে গেল! সে বদলের খেলায় এবারই প্রথম শাকিব খানকে পিছনে ফেলে বেশি সংখ্যক সিনেমা হল বরাদ্দ পেয়েছে বাপ্পি চৌধুরী।
আজ শুক্রবার মুক্তি একই সাথে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’। এতে তার সাথে আরও আছেন জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদ ও ওমর সানি। অন্যদিকে বাপ্পি চৌধুরী অভিনীত ছবি ‘অনেক দামে কেনা’। এতে তার সাথে আছেন মাহি ও মনোয়ার হোসেন ডিপজল। এরমধ্যে শাকিব খানের ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল ও বাপ্পির ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।
৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন