বিনোদন ডেস্ক : ভারতের ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রীর ব্যাক সঞ্চয় মন্দ ছিল না। তারপরও সে তার ঘরের কাজের মেয়ের কাছ থেকে টাকা ধার নিতেন কেন?
এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশ জেনেছে, ক্যাব বুক করতে পরিচারিকাই ছিলেন প্রত্যুষার ভরসা। এমনকী ওষুধ কিনতেও পরিচারিকার থেকেই টাকা ধার নিতেন প্রত্যুষা।
শুধু তা-ই নয়, যে পরিচারিকার থেকে প্রত্যুষা ধার নিতেন, সেই রেনু সিংহ জানিয়েছেন, রাহুল রাজ সিংহের সঙ্গে ধস্তাধস্তির পরে তিনি প্রত্যুষার শরীরে আঘাতের চিহ্ন দেখেছিলেন।
ওই পরিচারিকার দাবি, প্রত্যুষার মা মুম্বই থেকে চলে যাওয়ার পরে তাঁর সঙ্গে ‘বালিকা বধূ’র সম্পর্ক ঘনিষ্ঠ হয়। রাহুল প্রত্যুষার মা-কে একেবারেই পছন্দ করতেন না বলে দাবি করেছেন রেনু। তাঁর বক্তব্য, প্রত্যুষার মা তাঁর উপরেই নজরদারির ভার দিয়ে গিয়েছিলেন এবং নিয়মিত ফোন করে খবরাখবর নিতেন।
রেনুর দাবি, প্রত্যুষা নিয়মিত রাহুলের জন্য রান্না করতেন। এমনকী তাঁর জামাকাপড়ও ধুয়েকেচে দিতেন। রেনুর দাবি, রাহুলের আগের বিয়ে সম্পর্কে জেনে গিয়েছিলেন প্রত্যুষা। এ নিয়ে নাকি দু’জনের মধ্যে গোলমালও হয়। প্রত্যুষার উপরে রাহুল নিয়মিত অত্যাচার চালাতেন বলে দাবি রেনুর।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন