বিনোদন ডেস্ক : হত্যার হুমকি আগেই দেয়া হয়েছিল কান্দিল বালোচকে। তাই ঈদের পরেই পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই পাক মডেল। পাকিস্তান সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছিলেন তিনি। আজ ১৬ জুলাই শনিবার সকালে তাকে গুলি করে খুন করার খবর আসে।
গত ৫ জুলাই পাক সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে বালোচ জানান, মুফতি আব্দুল কাভির সঙ্গে ভিডিও প্রকাশ্যে আসার পর তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল। একাধিক হুমকি ফোনো এসেছে তার কাছে। বাবা-মায়ের সঙ্গে তাই বিদেশে পাড়ি দেয়ার কথা ভাবছিলেন তিনি। কারণ তিনি জানতেন এদেশে তাকে কোনো নিরাপত্তা দেয়া হবে না। হুমকির কথা জানানো সত্ত্বেও সরকারের পক্ষ থেকে তিনি কোনো উত্তর পাননি। সেইজন্যই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন।
তার আসল নাম ফাজিয়া আজিম। সেই নামেই নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন তিনি। আবেদন গৃহীত হয়েছিল বলেও জানিয়েছিলেন বালোচ।
শনিবার সকালে নিজের ভাইয়ের হাতেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পাক সুন্দরী কান্দিল বালোচ। মুলতানে নিজের বাড়িতেই গুলি করে খুন করা হয় কান্দিলকে৷ প্রাথমিকভাবে ধারণা, পারিবারিক সম্মান বজায় রাখতেই বোন কান্দিলকে খুন করেছেন ভাই৷ নানা উত্তেজক ছবি পোস্ট করতেন কান্দিল৷ আর তাই তার অনেক ভক্তও ছিল বিশ্বজুড়ে৷
১৬ জুলাই, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই