মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:১৪:১১

কারওয়ান বাজারের পর এবার পুরান ঢাকায় আগুন

কারওয়ান বাজারের পর এবার পুরান ঢাকায় আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারের পর এবার পুরান ঢাকার আগা সাদেক সড়কে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৫মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন গণমাধ্যমকে বলেন, আগা সাদেক সড়কের আগামাসি লেনের ৭তলা ভবনের চতুর্থ তলার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে