মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ০৪:৫৫:২৭

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পর হঠাৎ ব্রয়লার মুরগির কেজি যত হলো

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পর হঠাৎ ব্রয়লার মুরগির কেজি যত হলো

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পর রাজধানীর বাজারে ব্রয়লার মুরগি ১৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর কারওয়ানবাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ কয়েকটি বাজারের দোকানিরা এই তথ্য জানিয়েছেন।

কারওয়ানবাজারের বিক্রেতা আবদুল জলিল দুপুরে বলেন, পাইকারি বাজারে দাম বাড়ার কারণে আমাদেরও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে বাজারে সোনালি বা কক ৩২০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও লেয়ার মুরগি ৩৪০ টাকা থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে মুরগি কিনতে আসা ফারুক রহমান বলেন, গত সপ্তাহে মুরগি কিনেছিলাম ১৭৫ টাকা দরে। কিন্তু আজ ১৮৫ টাকা কেজি দরে কিনলাম। তিনি আরও বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত কয়েকদিন বাজারে আসতে পারিনি। আর আজ এসেই দেখি ১০ টাকা বেড়ে গেছে।

এদিকে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, মুরগির দামের পাশাপাশি হাসের দাম পিস প্রতি ১৫০ থেকে ২০০ টাকা, ফার্মের মুরগির ডিম হালিপ্রতি ৫ থেকে ১০ টাকা এবং হাসের ডিমের দাম হালিপ্রতি ১০ টাকা করে বেড়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে