মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৮:৩৩

জানেন কত টাকায় বিক্রি হলো সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ?

জানেন কত টাকায় বিক্রি হলো সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ?

এমটিনিউজ২৪ ডেস্ক : মনপুরায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে তিন কেজি ওজনের দুটি ইলিশ। পরে মাছ দুটি নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। রোববার বিকালে ঢালচর শরিফ ব্যাপারীর মৎস্য আড়তে মাছ দুটি নিয়ে আসেন জেলে রফিক মাঝি। পরে নিলামে মাছ দুটি ১৫ হাজার টাকায় নেন মৎস্য ব্যবসায়ী ফরহাদ হাওলাদার।

সোমবার ঢাকার লঞ্চে মাছ দুটি কাওরান বাজার পাইকারি মৎস্য আড়তে পাঠানো হয়েছে।

জেলে রফিক মাঝি জানান, মেঘনায় মাছ শিকারের সময় অন্যান্য মাছের সঙ্গে দুটি বড় ইলিশ ধরা পড়ে। পরে মাছ দুটি আলাদা করে শরিফ ব্যাপারির মৎস্য আড়তে নিলামে বিক্রি করেন।

এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্তু কুমার অপু জানান, মেঘনায় বড় সাইজের ইলিশ ধরা পড়া স্বস্তির খবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে