রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ০৯:৫৫:৪৯

থানার ভেতর জয় বাংলা স্লোগান, এসময় আসামির পাঁচ স্বজন আটক

থানার ভেতর জয় বাংলা স্লোগান, এসময় আসামির পাঁচ স্বজন আটক

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের টঙ্গী পূর্ব থানা পুলিশ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করে। তাকে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে স্বজনরা জয় বাংলা স্লোগান দেন। এসময় পুলিশ গ্রেপ্তার আসামির পাঁচ স্বজনকে আটক করে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে টঙ্গী পূর্ব থানায় এই ঘটনা ঘটে।

আটকরা হলেন টঙ্গীর মরকুন এলাকার আতিকুর রহমানের ছেলে মো. মাহদী হাসান (২৬), একই এলাকার মৃত আব্দুর রউফের ছেলে হারুনর রশীদ (৩৪), মজিবুর রহমানের মেয়ে জহুরা বেগম (৫৫), মো. কাউছার আলীর মেয়ে শারমিন সুলতানা (৩৭) ও মৃত শহীদ মিয়ার মেয়ে শাহিদা আক্তার (৩৬)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী পূর্ব থানা পুলিশ গতরাতে অভিযান চালিয়ে টঙ্গীর ৪৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আ. মতিনকে (৪৭) গ্রেপ্তার করে।

আজ দুপুরে আদালতে নেওয়ার সময় থানার ভেতরে প্রিজনভ্যানে আসামিকে ওঠানোর সময় আসামির স্বজন ও সমর্থকদের কয়েক জন প্রকাশ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ স্লোগান দেন। এরপর পুলিশ পাঁচজনকে আটক করে। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আটক পাঁচজনকে গ্রেপ্তার, দুজন পলাতক ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদুল আলম  বলেন, থানার ভেতরে এই ধরণের স্লোগান আইনসিদ্ধ নয়। এই কারণে আটকদের  বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে