বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪:২৬

গাজীপুরে সাবেক কাউন্সিলর দেলোয়ার গ্রেফতার

গাজীপুরে সাবেক কাউন্সিলর দেলোয়ার গ্রেফতার

‎এমটিনিউজ ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কোনাবাড়ী স্ট্যান্ড থেকে সন্ত্রাসবিরোধী আইন মামলায় তাকে গ্রেফতার করা হয়।

দুলাল কোনাবাড়ীর আমবাগের বোর্ডঘর এলাকার বাসিন্দা।  ২০১৮ সালে দুলাল গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন। পরে ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসিফ ইকবাল জানান, সাবেক কাউন্সিলর দুলালকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।