বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৪:৫২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

বুধবার বিকালে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে এ ঝটিকা মিছিল বের করা হয়। দীর্ঘদিন ধরে খাত্তাব মোল্লা আত্মগোপনে ছিলেন।

এ সময় আশপাশের লোকজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। সোশ্যাল মিডিয়ায় ওই সব ভিডিও ছড়িয়ে পড়ে।

ধারণা করা হয়, জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্বাক্ষরিত কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি দুটির নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়। এ কমিটি দুটির সমর্থনে আওয়ামী লীগ ও যুবলীগের কিছুসংখ্যক নেতাকর্মী হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করেন।

কালিয়াকৈর থানার ওসি জানান, খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। দ্রুত ঘটনাস্থলে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। খাত্তাব মোল্লাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে