শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ০৪:২৭:০২

গাড়িচাপায় বিএনপি নেতার মৃত্যু

গাড়িচাপায় বিএনপি নেতার মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পোল্ট্রি ফিডবাহী একটি গাড়ির চাপায় সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪৫) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, দুর্ঘটনার সময় সিদ্দিকুর রহমান রেলগেট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ‘নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি’ প্রতিষ্ঠানের মুরগির খাবারবাহী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটিও হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।