শনিবার, ২৭ জুন, ২০২৬, ০২:২৭:৩৭

দুনিয়ার কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়: কাবার ইমাম

দুনিয়ার কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়: কাবার ইমাম

ইসলাম ডেস্ক : গরমের দিনে নামাজ আদায়ের নিয়ম, আশুরার ফজিলত ও নিয়ে আলোচনা করেছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস। শুক্রবার পবিত্র মক্কায় জুমার খুতবায় তিনি এ নিয়ে আলোচনা করেন।

এ সময় তিনি পবিত্র মুহাররম মাস ও নতুন হিজরি বছরের ফজিলত এবং আশুরার দিনে রোজা রাখার গুরুত্বের কথা মনে করিয়ে দিয়েছেন।

খুতবার শেষ অংশে ইমাম বর্তমানের তীব্র গরমের প্রসঙ্গ টেনে আনেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তীব্র গরমের সময় তাপমাত্রা কিছুটা কমে না আসা পর্যন্ত নামাজ খানিকটা বিলম্বে আদায় করার বিধান রয়েছে।

একই দিনে মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় মুসল্লিদের আল্লাহর ওপর ভরসার রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মসজিদটির ইমাম ও খতিব শায়খ আহমাদ আল-হুজাইফী। তিনি বলেন, সময় দ্রুতই পরিবর্তন হয়। সময়ের এই পরিবর্তন অসচেতন মানুষকে জাগ্রত করে এবং বিপদে পড়া মানুষকে সান্ত্বনা দেয়। দিন ও রাতের এই ঐশ্বরিক আবর্তন মুমিনদের জন্য তাদের ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং অনুশোচনার অবিরাম সুযোগ তৈরি করে দেয়। 

খুতবার শেষ অংশে ইমাম বলেন, দুনিয়ার কোনো পরিস্থিতিই চিরস্থায়ী নয়। তাই যারা বর্তমানে বিভিন্ন প্রতিকূলতা বা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের ধৈর্য ধরার এবং আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে