সোমবার, ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৫৬:৪১

দেশের ৪ কলেজের নাম পরিবর্তন

দেশের ৪ কলেজের নাম পরিবর্তন

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের আরও ৪টি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নাম পরিবর্তন হওয়া কলেজগুলো হলো—ঢাকার পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজ, রাজশাহীর সালেহা-ইমারত ডিগ্রি কলেজ এবং ফেনীর ফুলগাজী মহিলা কলেজ।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কলেজগুলোর নতুন নাম ঘোষণা করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার পল্লবী মহিলা ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়া মহিলা কলেজ, টাঙ্গাইলের বাসাইল ডিগ্রি কলেজের নাম বাসাইল এমদাদ হামিদা কলেজ, রাজশাহীর সালেহা-ইমারত ডিগ্রি কলেজের নাম সাঁকোয়া কলেজ এবং ফেনীর ফুলগাজী মহিলা কলেজের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, গত ২৯ ডিসেম্বর এ বিষয়ে জারি করা এক চিঠির নির্দেশনার আলোকে কলেজগুলোর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে