রবিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৩:৩৮

আজ থেকে বেঁধে দেওয়া হলো মোবাইলে আর্থিক লেনদেনের সীমা

আজ থেকে বেঁধে দেওয়া হলো মোবাইলে আর্থিক লেনদেনের সীমা

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) মাধ্যমে লেনদেনে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা আরোপ করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সীমা আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রযোজ্য থাকবে।

 কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ব্যবস্থা নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে।
 
সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সীমা অনুযায়ী লেনদেন পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে