সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৭:২৮

যোগদানে যেসব নির্দেশনা মানতে হবে প্রাথমিকের নিয়োগে নির্বাচিত প্রার্থীদের

যোগদানে যেসব নির্দেশনা মানতে হবে প্রাথমিকের নিয়োগে নির্বাচিত প্রার্থীদের

এমটিনিউজ২৪ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে শিক্ষা অধিদপ্তর। রবিবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এবারের নিয়োগ পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে যোগদানের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে অধিদপ্তর। 

নির্বাচিত প্রার্থীদের যোগদানে মানতে হবে যেসব নির্দেশনা—
সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ১ মার্চের মধ্যে সশরীরে উপস্থিত থাকতে হবে।

সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে গ্রহণ করতে হবে। সিভিল সার্জন কর্তৃক সত্যায়িত ডিপটেস্ট রিপোর্ট বাধ্যতামূলকভাবে দাখিল করতে হবে। যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম (৩ কপি) প্রদান করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদপত্র (মূল কপি) যাচাইয়ের সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে।
তথ্য গোপন বা ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল হবে। নির্ধারিত তারিখের মধ্যে জেলা শিক্ষা অফিসে উপস্থিতি। ১ মার্চ ২০২৬ এর পর প্রার্থীকে কোনো সুযোগ দেওয়া হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে