মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:১২:৩১

রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি

রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ঠাণ্ডা ও শ্বাসকষ্টের কারণে আজ বিকালে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে