রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫২:০৪

তারেক রহমানকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানালেন সারজিস আলম

তারেক রহমানকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানালেন সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানালেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বাংলাদেশের রাজনীতিতে ‘পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা’ হিসেবে অভিহিত করে রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সারজিস আলম।

তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যানের এই পদক্ষেপ দেশের গণতান্ত্রিক উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুরনো প্রতিহিংসার রাজনৈতিক কালচার বাদ দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির নতুন ধারা। তারেক রহমান সেই উদ্যোগ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ।

প্রসঙ্গত, আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে