বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪২:৫০

এবার কম সুদে বিনা জামানতে ২৫ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ

এবার কম সুদে বিনা জামানতে ২৫ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পাবনায় নারী উদ্যোক্তাদের বিনা জামানতে ২৫ লাখ ঋণ দেওয়া হবে। সিএমএসএমই নারী উদ্যোক্তা খাতে জেলার ৩৯টি তফসিলি ব্যাংকের মাধ্যমে মাত্র ৫ পার্সেন্ট সুদে এ ঋণ বিতরণ করা হবে।

বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খান সোমবার পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান।

সোনালী ব্যাংক পাবনার উপ-মহাব্যবস্থাপক প্রশান্ত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর পরিচালক মো. নাজিম উদ্দিন, মহাব্যবস্থাপক মো. শওকত জামান। সোনালী ব্যাংক পাবনা প্রধান শাখার ইনচার্জ উপ-মহাপরিদর্শক মো. আবিদুর রহমানের সঞ্চালনায় সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, জেলার ৩৯টি তফসিলি বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকসহ শতাধিক নারী উদ্যোক্তা কর্মশালায় অংশ নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে