মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ১১:৪৭:৪৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ই-মেইল যোগাযোগের ক্ষেত্রে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো আবেদন, তথ্য বা বার্তা কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ে অনলাইনে আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে ব্যক্তিগত বা অন্য ই-মেইল ব্যবহার করছে। এর ফলে দাপ্তরিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে।

আবেদন যাচাই করতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে।

 এ অবস্থায় কলেজ পরিদর্শন দপ্তরের ই-মেইল ([email protected])-এ কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। ব্যক্তিগত বা অন্য কোনো ই-মেইল থেকে পাঠানো আবেদন বা তথ্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে