বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:২৪:০৭

বড় সুখবর এনআইডি আবেদনকারীদের জন্য

বড় সুখবর এনআইডি আবেদনকারীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এ সংক্রান্ত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানানো হয়েছে।

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। এই দুই নির্বাচনের সময় জমেছে আবেদনগুলো।
 
আদেশে মাঠ কর্মকর্তাদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে–
 
১. জন্ম তারিখ সংক্রান্ত যে আবেদনগুলো আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারি মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারি মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
৩. আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায়, বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।
 
এদিকে ‘ঘ’ ক্যাটাগরি উন্নীত হওয়ায় মাঠ পর্যায়ের আবেদনগুলো এনআইডি মহাপরিচালকের অধীন চলে আসবে। ফলে তিনি নিজেই আবেদনগুলো নিষ্পত্তি করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে